1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভারতে মহানবী (সা:)কে কটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৩০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভারতে মহানবী (সা:)কে কটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফুলবাড়ি প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ বার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মুক্তির মহামানব মুহাম্মাদ (সাঃ)কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজিপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর রবিবার বাদ আছর ফ্রেডশীপ ওয়েলফেয়ার সোসাইটি ও তাওহীদি মুসলিম জনতার আয়োজনে বালারহাট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বালাহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আবু সায়েমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা আতিকুর রহমান, সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি নাজমুল হুদা সহ আরো অনেকে।

এ সময় বক্তারা নবীজিকে নিয়ে কটুক্তি করায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে তীব্র প্রতিবাদ জানান, এবং বাংলাদেশের সকল ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান। ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজিপি নেতার বিরুদ্ধে অন্তবর্তী কালীন সরকারের পক্ষ থেকে একটি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com