1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দাবী পূরণে প্রধান উপদেষ্টা বরাবর নীলফামারীতে পবিস কর্মকর্তা-কর্মচারীদের স্মারকলিপি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৩১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দাবী পূরণে প্রধান উপদেষ্টা বরাবর নীলফামারীতে পবিস কর্মকর্তা-কর্মচারীদের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ বার

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দুরীকরণের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীন জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করণে মানববন্ধন করেছে বৈষম্য থেকে মুক্তিকামী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতর ও উপ-মহাব্যবস্থাপক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন সমাবেশে সকল বৈষম্য দ্বৈতনীতির অবসান পুর্বক আরইবি-পবিস একীভুত করে অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থার ন্যায় রিফর্ম করা এবং সকল চুক্তি ভিক্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবী জানানো হয়।

এ সময় উপ-মহাব্যবস্থাপক মোর্শেদুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক দিলিপ চন্দ্র বর্মণ, সহকারী মহাব্যবস্থাপক ফারুক ইকবাল ও বিপ্লব কুমার উপস্থিত ছিলেন।
পরে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক মাধ্যম স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারী নেতৃবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com