1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি আটক

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৫৫ বার

গতকাল সোমবার বিকেলে শহরের ষ্টেশন রোডের একটি ঔষধের চেম্বার থেকে শফিউল আলম সিজার ,রুকুনুজ্জামান রোকন ও মোস্তফা মিয়াকে ইয়াবা সহ আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা জেলা শাখার পরিদর্শক আবু নায়েম মো. কাজী নুরুন্নবী জানান জেলা শহরের ষ্টেশন রোডের নতুন বাজার সংলগ্ন সেন্ট্রাল মেডিকেল ঔষদের দোকানের পিছনের শফিউল সিজারের ঔষধ চেম্বারে দীর্ঘদিন থেকে মাদক সেবন ও বিক্রয় করছিলো মাদক কারবারিরা।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকেলে ওই গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে ১২৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে হাতে নাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন শহরের ষ্টেশন রোডের সেন্ট্রাল মেডিকেল হলের স্বত্বাধিকারি শরিফুল ইসলামের ছেলে শফিউল আলম সিজার। সদর উপজেলার পশ্চিম রাধাকৃঞ্চপুর গ্রামের মৃত- গোলাপ আমিনের ছেলে রুকুনুজ্জামান এবং শহরের সরকার পাড়ার মৃত-রশির উদ্দিনের ছেলে মোস্তফা মিয়া। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ গাইবান্ধা জেলা উপ পরিদর্শক মাসুদ ইসলাম সহ নেতৃত্বে ১০ সদস্যর টিম অভিযানে অংশ নেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com