1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসক এর সঙ্গে মতবিনিময় - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:২২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসক এর সঙ্গে মতবিনিময়

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৬৬ বার

যশোর জেলার সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলাম কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন।। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরশহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর কেশবপুরের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো: আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার কর্মপরিষদের সদস্য এ্যাডভোকেট ওজিয়ার রহমান, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সম্রাট হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেশবপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল সাহা, কেশবপুর বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমূখ।
মতবিনিময় সভা শুরুর আগে নবাগত জেলা প্রশাসক মোঃ আজারুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সভা শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলমগীর , কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক আবু হুরাইরা রাসেল, ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি শামীম আখতার মুকুল,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আরশাদুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com