1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যে ঐক্য সৃষ্ঠি হয়েছে সেটা বিভাজন হতে দেয়া হবে না -যশোর ডিসি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যে ঐক্য সৃষ্ঠি হয়েছে সেটা বিভাজন হতে দেয়া হবে না -যশোর ডিসি

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৫৬ বার

যশোরের নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, আমাদের দেশে ফ্যাসিবাদ ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি  হয়েছে তা আর বিভাজন হতে দেয়া যাবে না। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে আমরা অন্য রকম বাংলাদেশ পেয়েছি। এখন আমরা স্বাধীন ও সঠিক মত প্রকাশের সুযোগ সুবিধা পেয়েছি। দেশে এখন সংস্কারের সুযোগ এসেছে। তাই সংস্কারের মাধ্যমে আমাদের এই নতুন বাংলাদেশকে সুন্দর করে সাজাতে হবে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন সাজিদ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষে অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আলাউদ্দীন আলা, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চন্দ্র সাহা, সুশীল সমাজের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, ব্যবসায়ী প্রতিনিধির পক্ষে আব্দুল ওয়াদুদ, উপজেলার ছাত্র সমন্বয়ক সম্রাট হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু

ডিসি
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com