1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে ব্যাটারি শর্ট সা‌র্কি‌টে যাত্রীবাহী বাসে আগুন, আধাঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে ব্যাটারি শর্ট সা‌র্কি‌টে যাত্রীবাহী বাসে আগুন, আধাঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ বার

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি।

গাইবান্ধা পলাশবাড়ীতে যাত্রীবাহী একটি বাসে ব‌্যাটারীর শর্ট সা‌র্কি‌টে আকস্মিক আগুনে ঘটনা ঘটেছে। আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১১ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌর শহরের ড্রিমল্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও গাড়ির যাত্রীরা জানান, নীলফামারীর ডোমার থেকে দোয়েল এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে ড্রিমল্যান্ড এলাকায় বাসের ব্যাটারি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তাৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। তারা আধাঘণ্টা টেষ্টা চালিয়ে আগুন নিয়ন্তণে আনে এসময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো: সাজ্জাদ হোসেন জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় বড় ধরনের দুর্ঘটনার হাত থাকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। এতে কোন যাত্রী গুরুতর আহত হয়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights