1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৯ বছর আগে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, মামলায় আসামি শেখ হাসিনা  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৯ বছর আগে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, মামলায় আসামি শেখ হাসিনা 

স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন
  • আপডেট সময়ঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬৭ বার

শেখ হাসিনাকে আসামি করে নয় বছর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৮২ জনের নাম এবং অজ্ঞাত দুই-তিনশ জনের কথা রয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮২ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগরের উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

মামলার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে খালেদা জিয়া প্রচারে নামেন। তিনি উত্তরা এলাকায় পৌঁছলে তার ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শেখ হাসিনার সরকার পতনের আগে ও পরে সারা দেশে আ্ন্দোলন ঘিরে ছাত্র-জনতা নিহত আহতের ঘটনায় বিভিন্ন জেলায় কয়েকশ মামলা হয়েছে। এসব মামলার মধ্যে প্রায় ২২২টি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com