1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কোলন ক্যান্সার, বাঁচতে চায় নোবিপ্রবি শিক্ষার্থী ওমর ফারুক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কোলন ক্যান্সার, বাঁচতে চায় নোবিপ্রবি শিক্ষার্থী ওমর ফারুক

মোঃ তৌফিকুল ইসলাম, নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৭১ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক (২০২১-২২) বাঁচতে চায়। মেধাবী শিক্ষার্থী ওমর ফারুক কোলন ক্যান্সার (গ্রেড-৩) এ আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার বাসা কক্সবাজার জেলার অন্তর্গত ইদগা উপজেলায়।

ইতিমধ্যে ক্যান্সার চিকিৎসার জন্য তাকে ৫টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। প্রতিবার ২.৫ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত খরচ যায় সার্জারি সহ আনুষঙ্গিক সবকিছুতে। এমতাবস্থায় তাকে নিয়ে চিন্তিত তার পরিবার এবং বিভাগের সিনিয়র-সহপাঠীরা। বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাই আবার সেই ওমর ফারুককে বিভাগে দেখতে চায়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও বিভাগ অর্থ সংগ্রহ করেছে ওমর ফারুকের চিকিৎসার জন্য। তবে এ অর্থ তার চিকিৎসার জন্য যথেষ্ট নয়। কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন,নোবিপ্রবি ওমর ফারুকের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছে। আগ্রহীরা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের ইসলামি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সহায়তা করতে পারবেন।

Abdullah Al Numan
A/C: 2050 423 67 00113417
Sonapur Branch, Noakhali
Islami Bank Bangladesh Ltd

ইতোমধ্যেই, ওমর ফারুককে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১ অক্টোবর (মঙ্গলবার) নিজ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ক্যানসার আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসার জন্য দেড় লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘ওমর ফারুক তার চিকিৎসার জন্য প্রশাসনের নিকট আবেদন করে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার চিকিৎসায় সহায়তা করার জন্য দেড় লাখ টাকার একটি চেক প্রদান করেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নোবিপ্রবি শিক্ষার্থীদের বিপদকালে পাশে থাকার চেষ্টা করবে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com