1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাশকতার মিথ্যা মামলা থেকে রেহাই পাওয়া সাত বছর পর আবার নিজস্ব পদে দুই শিক্ষক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাশকতার মিথ্যা মামলা থেকে রেহাই পাওয়া সাত বছর পর আবার নিজস্ব পদে দুই শিক্ষক

ভুরুঙ্গামারি প্রতিনিধিঃ জাকারিয়া খাঁন মুরাদ
  • আপডেট সময়ঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭ বছর পর চাকুরি ফিরে পেলেন প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষক। বিগত ২০১৭ সালের ২১ ফ্রেব্রুয়ারী জাতীয় শোক দিবসের আলোচনা থেকে এই দুই শিক্ষকসহ ৩২ জনকে আটক করে একটি সাজানো নাশকতার মিথ্যা মামলায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

 

এঘটনার পরদিন ২২ ফ্রেব্রুয়ারী ২০১৭ সালে ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইফুর রহমান ও শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারীকে সাময়িক বরখাস্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

 

অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় দীর্ঘ ৭ বছর ৬ মাস পর কুড়িগ্রাম স্পেশাল ট্রাইবুনাল আদালত-২ ওই দু’শিক্ষকসহ ৩২ জনকে গত ১৭ সেপ্টেম্বর-২০২৪ তারিখে খালাসের আদেশ দেয়। পরে সকল প্রক্রিয়া শেষে সোমবার ২১ অক্টোবর ২০২৪ তারিখে এই দুই শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে চাকুরিতে যোগদান করেন।

তাইফুর রহমান জানান, আওয়ামী দুঃশাসনের সময় আমাদের আটক করে নাশকতাকারী বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। বরখাস্ত হয়ে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করেছি। বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেলাম। এজন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে আন্দোলনকারীদের ধন্যবাদ জানাচ্ছি।

 

উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম জানান, মামলায় খালাস পাওয়ার পর ওই দু’শিক্ষক সোমবার চাকুরিতে যোগদান করেছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights