1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোপালপুরে স্বাধীনতা ২.০ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোপালপুরে স্বাধীনতা ২.০ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৮১ বার

গতকাল বিকেল ৪ ঘটিকায় সৈয়দপুর টাইগার ক্লাবের আয়োজনে স্বাধীনতা ২.০ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।টাঙ্গাইলের গোপালপুরে সৈয়দপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইলিভেন ষ্টার ক্লাব ট্রাইবেকারে ৪-৩ গোলে বিডি স্পোটিং ক্লাবকে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন মো:রিপন, সহকারী পরিচালক ছিলেন মো:আকাশ, মো :রাকিব।আজকের ফুটবল ম্যাচের ধারাভাষ্যকার ছিলেন মো:বাবলু মাষ্টার। উত্তেজনাপূর্ণ খেলা শুরুর ২ মিনিটের মধ্যেই ইলিভেন ষ্টার ক্লাব ১-০ গোলে এগিয়ে যায়। ২০ মিনিটের সময় গোল পরিশোধ করেন বিডি স্পোটিং ক্লাব। যার ফলে ১-১ গোলে সমতায় ফিরে দুই দল।নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৪-৩ গোলে ইলিভেন ষ্টার ক্লাব বিজয়ী হয়।খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন সূতি ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা ও ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন,গোপালপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অটল শরিয়ত উল্লাহ, যুবদল নেতা নাসির উদ্দিন নাসিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলার আয়োজকরা জানান, মাদক থেকে দূরে রাখতেই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। এখন থেকে নিয়মিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights