1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূরুঙ্গামারী বাসী ফেসবুক গ্রুপের ১০ বছর পূর্তি ও শরৎ ভিডিওগ্রাফি কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূরুঙ্গামারী বাসী ফেসবুক গ্রুপের ১০ বছর পূর্তি ও শরৎ ভিডিওগ্রাফি কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জাকারিয়া হোসেন
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার

ভূরুঙ্গামারী উপজেলার সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম, ভুরুঙ্গামারী বাসী ফেসবুক গ্রুপ, ১০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। “আমরা সাধারণে অসাধারণ কিছু করবো ইনশাআল্লাহ ” স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করা হয় ২৩ অক্টোবর ২০২৪ ইং, বুধবার দুপুর ১২ ঘটিকার সময় তিলাই ইউনিয়ন পরিষদ শিশু পার্কে।

অনুষ্ঠানটি আবু সুফিয়ান পারভেজের সঞ্চালনায় শুরু হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান কামরুল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এস খোকন, সাধারণ সম্পাদক খালিদ হাসান, বাংলাদেশ বেতার রংপুরের কন্ঠশিল্পী আব্দুল মালেক সরকার, কণ্ঠশিল্পী শাহাদুল্লাহ মিলন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভূরুঙ্গামারী বাসী গ্রুপের এডমিন প্যানেলের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাজমুল ইসলাম। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এডমিন প্যানেলের সদস্যরা, যা গ্রুপের সাফল্য ও সদস্যদের উদ্যোগের প্রমাণ।

গ্রুপ পরিচালনায় সহায়তা করেন এডমিন নাজমুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান মিন্টু, ফরিদা ওহাবী, এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম, ফুলকুমার, আসাদুল, শুভ, এরশাদুল ইসলাম, সিমা খাতুন, আশা শেখ, আমির ফয়সাল, লাভলী খাতুন, ফারুক মিয়া, সবুজ খান, নুসরাত ফারিয়া সিনহা এবং আলমগীর হোসেন।

এই বিশেষ অনুষ্ঠানটি ছিল একটি স্মরণীয় দিন, যা ভূরুঙ্গামারী বাসী গ্রুপের সাফল্যের নতুন অধ্যায়ের সূচনা করলো। আপনাদের সাথে আছি থাকবো ইনশাআল্লাহ ৷

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights