1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে অন্যরকম বিদ্যানিকেতনের ভালো ফলাফল ও সাংস্কৃতিক পরিবেশনা মুগ্থতা ছড়িয়েছে-এমপি জয় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে অন্যরকম বিদ্যানিকেতনের ভালো ফলাফল ও সাংস্কৃতিক পরিবেশনা মুগ্থতা ছড়িয়েছে-এমপি জয়

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৭ বার

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্যরকম বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পরানপুরে অবস্থিত বিদ্যানিকেতনের নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান। এতে স্বাগত বক্তব্য রাখেন অন্যরকম বিদ্যানিকেতনর প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা ইয়াছিন আলী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জয় বলেন, আজকে অন্যরকম বিদ্যানিকেতন যা করে দেখালো তা উপজেলার কেনো প্রতিষ্ঠানে এতো সুন্দর কালচারাল অনুষ্ঠান হয়না। আমি মুগ্ধ অভিভূত। আশা করি এই বিদ্যানিকেতনের ভালো ফলাফল এবং সুষ্ঠু সাংস্কৃতিক কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ,

সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights