ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের অ্যাপ্লিকেশন টু দ্যা চিপ অ্যাডভাইজার কর্মসূচি পালন

৩২ বছরের বৈষম্য অবসান কল্পে এমপিও ভুক্তি দাবিতে ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণ মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে “অ্যাপ্লিকেশন টু দ্যা চিপ অ্যাডভাইজার” কর্মসূচি পালন করা হয়েছে।

আজ দুপুরে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার নেতাকর্মীরা।

গত ১৭ অক্টোবর ঢাকায় লং মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে  বক্তারা বলেন, আমরা ৩২ বছরের বৈষম্যের স্বীকার হয়ে অতি মানবেতর জীবন-যাপন করছি। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েও মাস শেষে আমরা বেতন ভাতা পাই না।

তৎকালীন শিক্ষামন্ত্রী আশার বাণী দিলেও সেটি এখনও আশায় রয়ে গেছে। অত্যন্ত সীমিত বেতন ভাতা দিলেও সে বেতন বছরের পর বছর বকয়া পরে থাকে। পরিশেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে বৈষম্য বিরোধী সরকারের কাছে বেসরকারি অনার্স মাস্টার্স কলেজের অবহেলিত সকল শিক্ষক-শিক্ষিকাদের এমপিও ভুক্ত করণের জোর দাবি জানান বক্তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমবেত হয়ে তাদের দাবিগুলো নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেছাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ

Verified by MonsterInsights

ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের অ্যাপ্লিকেশন টু দ্যা চিপ অ্যাডভাইজার কর্মসূচি পালন

আপলোডের সময় : 08:53:24 am, Thursday, 24 October 2024