1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বরিশাল বি এম কলেজ: পরিবহন পুলের বাস চলাচল শুরু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বরিশাল বি এম কলেজ: পরিবহন পুলের বাস চলাচল শুরু

শফিকুল ইসলাম-(বরিশাল) বাকেরগঞ্জ
  • আপডেট সময়ঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৭২ বার

আজ ৩০ অক্টবর রোজ বুধবার থেকে চলতে শুরু করেছে সরকারি ব্রজমোহোন কলেজের সকল রুটের বাস সমুহ। গতকাল ২৯ অক্টবর রোজ মঙ্গলবার এক বিঞ্জপ্তি প্রকাশ করে বি এম কলেজ প্রশাসন। বিজ্ঞপ্তিতেতে বলা হয় “আগামী ৩০ অক্টবর থেকে কলেজের পরিবহন পুলের সকল বাস গাড়িসমুহ সকল রুটে যথা সময়ে চলাচল করবে”

কলেজের বাস সমুহ চালু নিয়ে নানা নাটকিয়তার পরে প্রায় ১ মাস ভোগান্তি পোহাতে হয়েছে সাধারন শিক্ষার্থীদের। বি এম কলেজে ২৭ হাজার শিক্ষার্থীদের জন্য মাত্র তিনটি বাস যা খুবই সামান্য। গত ৩ সেপ্টেম্বর ব.বি এবং বি এম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ফলে তাও অচল হয়ে পরেছিলো যা শিক্ষার্থীদের জন্য চরম দূর্ভোগের সৃস্টি করে।

কলেজের শিক্ষার্থী, মুহাইমিনুল ইসলাম ফরহাদ বলেন, আমাদের বাস এতোদিন বন্ধ ছিলো যা আমাদের প্রশাসনের ব্যার্থতা তারা যদি আরও শক্ত অবস্থানে থাকতো তাহলে হয়তো আরও আগেই আমরা বাস ফিরে পেতাম যাই হোক আমরা সস্তি ফিরে পেয়েছি।

উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর দিনগত মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ঘটে। সে সময় উভয় পক্ষের কমপক্ষে ১৫৫ জন আহত হয়েছিল। এসময় উভয় শিক্ষা প্রতিষ্ঠানের চার‌টি বাস এবং বিএম কলেজের প্রশাসনিক ভবনসহ ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। রাত সা‌ড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

বরিশাল বিশ্ববিদ্যালয়য়ের প্রশাসন সেই সময়ে বাসের ক্ষতিপূরন দেয়ার কথা বলেও তেমন গুরুত্ব দিচ্ছিলনা। যদিও তারা তখন মুচলেকা দিয়ে বলেছিলেন বি এম কলেজের ৩ টি বাসের ক্ষতিপূরন দিবেন তারা।

বি এম কলেজ থেকে বাকেরগঞ্জ রুটের বাস বাকেরগঞ্জ স্টান্ড প্রযন্ত চলাচল করে। বাকেরগঞ্জ স্টান্ড থেকে সকাল ৭:৩০ এ কলেজের উদ্যশ্য ছেড়ে যায় এবং কলেজ থেকে বাকেরগঞ্জের উদ্যশ্য দুপুর ১:৩০ মিনিটে ছেড়ে আসে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com