1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ইয়াবাসহ যুবক আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ইয়াবাসহ যুবক আটক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:  মোঃ জাকারিয়া হোসেন 
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে ৬০৭ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। আটককৃত যুবকের নাম খাইরুল আলম লেবু (৩৮)। সে খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত আমির হোসেনের পুত্র।

বুধবার (৩০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মাসুম রেজার নেতৃত্বে সেনা ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৬০৭ পিচ ইয়াবা টেবলেটসহ তাকে আটক করে থানায় সোপর্দ করে। খাইরুল আলম লেবু দীর্ঘদিন থেকে ইয়াবার ব্যাবসা করে আসছিল বলে জানান এলাকাবাসি।

ওসি জিল্লুর রহমান জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights