1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর চৌগাছায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর চৌগাছায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৪৭ বার

যশোরের চৌগাছা উপজেলায় ২০২৩-২৪ অর্থ – বছরে রবি মৌসুমে প্রণোদনা হিসাবে সার ও বীজ বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিসের হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কষি কর্মকর্তা মোসাব্বির হুসাইনের সভাপতিত্বে প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ রহিম প্রমুখ।

গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালিন পেয়াজ, মসুর, খেসারি ও অঢ়হ ডালের জন্য উপজেলায় মোট ৫ হাজার ৮শ’ ৬০ জনকে প্রণোদনার বীজ ও সার প্রদান করবে কৃষি বিভাগ।

এর মধ্যে হাইব্রিড জাতের শীতকালিন সবজির বীজ ও সার পাবেন ১ হাজার ৪’শ জন চাষী। শীতকালিন দেশি সবজির বীজ ও সার পাবেন ৪’শ ৯০ জন। গমের বীজ ও সার পাবেন ২’শ ৬০ জন, ভুট্রার বীজ ও সার পাবেন ৫০ জন। সরিষার বীজ ও সার পাবেন৩ হাজার ৩’শ জন, বাদামের বীজ ও সার পাবেন ১’শ ২০ জন, পেয়াজ  খেশাড়ি  ২০ জন এবং আঢ়হের বীজ ও সার পাবেন ৩০ জন চাষী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com