1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামের চরাঞ্চলে আগাম আলু চাষ শুরু - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:১৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামের চরাঞ্চলে আগাম আলু চাষ শুরু

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার

কুড়িগ্রামের ১৬টি নদ-নদী বেষ্টিত প্রায় ৪শতাধিক চর রয়েছে। আগাম আলুর বাজার মূল্য ভালো হওয়ায় চরাঞ্চলের এসব ধু-ধু বালু জমিতে কৃষকরা আগাম আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন। গত বছর আলুর দাম ভালো পাওয়ায় কৃষকরা আগাম আলু চাষে ঝুঁকেছেন। ৫৫ থেকে ৬০ দিনে এসব আগাম আলু উত্তোলন করে একই জমিতে ভূট্টা, সরিষা সহ অন্যান্য ফসল চাষ করে লাভবান হওয়ার আশা করছেন তারা।

আবহাওয়া অনুকুলে থাকলে এবং রোগ বালাইয়ের তেমন কোন প্রাদুর্ভাব না হলে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা।

চরাঞ্চলের বালু জমিতে সেচ, সার ও কীটনাশকের খরচ বেশি হওয়ায় উৎপাদিত আলুর বাজার নিয়েও চিন্তিত তারা। তবে তাদের প্রত্যাশা ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে এ আলু উত্তোলন করে আগাম নতুন আলুর বাজার ধরার পাশাপাশি একই জমিতে ভুট্টা, সরিষা সহ অন্যান্য ফসল আবাদ করতে পারবেন।

চলতি মৌসুমে জেলার কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, উলিপুর, রাজারহাটসহ প্রায় সব উপজেলা এবং চরগুলোতে উফশি, অ্যাস্টরিক,কার্টিনাল,রোমানা ও স্থানীয় জাত মিলে ৭ হাজার ১শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। পুরোদমে আলু চাষ শুরু না হলেও চরাঞ্চলের কৃষকরা আগাম আলুর দাম পাওয়ার আশায় আগাম আলু চাষ শুরু করেছে। সরেজমিনে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাষ্টারহাট ওয়াবদা সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায় কৃষকরা আগাম আলু চাষে প্রতিদিন ব্যস্ততম সময় পার করছেন।এসময় আলু চাষী কাঁঠালবাড়ী ইউনিয়নের স্থনীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন প্রায় ১৮ একর জমি বর্গা নিয়ে আলু রোপণ করছি।কিন্তু এবছর আলুর বীজ, সার, কীটনাশকের দাম বেশি।তবে সামনে আবহাওয়া ও বাজার মুল্য যদি ভালো থাকে তবে লাভের আশা করছি।পাশাপাশি আরেকটি বিষয় বলেন এবছর বিঘা প্রতি ৪০-৫০ হাজার টাকা ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্য দিকে আরেকজন কৃষক রমজান আলী বলেন স্থানীয় কৃষি অফিসার যদি আমাদের খোঁজ খবর নিয়ে আলু চাষে সুপরামর্শ দিলে ফলন ভালো হবে আশা করছি।

কুড়িগ্রাম সেকেন্দার কোল্ড স্টোরের মালিক সেকেন্দার আলী বলে,গত বছরের তুলনায় এ বছর আলু চাষিদের আলু চাষে আগ্রহ বেড়েছে। সে তুলনায় আলু বীজের যোগান কম।চাহিদার সাথে বীজ সংরক্ষণ কম থাকায় আলু চাষিদের বীজ নিয়ে কিছুটা ভোগান্তি হতে পারে বলে জানান তিনি।

এবিষয়ে কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম জানান চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ না হলে আলুর ভালো ফলনের আশা করছেন কৃষক। তবে আলুর বাজার নিয়েও কিছুটা চিন্তিত তারা।আশা করছি আবহাওয়া অনুকূল ও বাজারদার ভালো থাকলে কৃষকরা লাভবান হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com