1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ছাত্র আন্দোলনে গুলি করা শুটার আনসার সহযোগীসহ গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ছাত্র আন্দোলনে গুলি করা শুটার আনসার সহযোগীসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১১৬ বার

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি করা শুটার আনসার ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেটের ওসমানীনগর থানার বড় হাজিরপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট মহানগর এলাকার সৈয়দপুর মেজরটিলার উনাই মিয়ার ছেলে আনসার আহম্মদ রাহুল ওরফে শুটার আনসার (৩০) ও মেজরটিলার ইসলামপুর কলোনির আলমগীর হোসেনের ছেলে নাঈম (৩২)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) মশিহুর রহমান সোহেল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল বুধবার দুপুর আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে সহিংসতা (সিলেট শাহপরাণ থানার এফআইআর নং-১৫/২১২) মামলা রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে এই দুইজন গুলিবর্ষণ করেছেন। এসব অভিযোগে গত ২৮ আগস্ট দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি এ দুজন।

গ্রেপ্তারের পর আনসার ও নাঈমকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে র‍্যাব-৯।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights