1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিটিভিতে জেলা প্রতিনিধি হিসেবে চাকরির সুযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিটিভিতে জেলা প্রতিনিধি হিসেবে চাকরির সুযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৬৯ বার

রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ডাক বিভাগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

এক নজরে বিটিভি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)
চাকরির ধরন
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৪
পদ ও লোকবল : সারাদেশে
আবেদন করার মাধ্যম : অনলাইন
আবেদন শুরুর তারিখ : ০৩ নভেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখ : ১০ নভেম্বর ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট : https://btv.gov.bd/
আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)
পদের নাম: জেলা প্রতিনিধি
লোকবল নিয়োগ: সারা দেশে

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সাংবাদিকতা বিষয়ে ডিগ্রি বা প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে। মাইক্রোফোন উপযোগী কন্ঠস্বর, আকর্ষণীয় বাচনভঙ্গি ও প্রমিত বাংলা উচ্চারণ। ক্যামেরার সামনে নি:সংকোচ ও সাবলীলভাবে কথা বলার যোগ্যতা থাকতে হবে। ক্যামেরা, এডিটিং ও ইন্টারনেট বিষয়ে কারিগরী জ্ঞান।

বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর
নির্দেশনা: মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি, সরকারী যে কোনো খাত হতে বেতনভুক্ত কর্মচারী ও  নির্বাচিত কোনো জনপ্রতিনিধির আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

আবেদন যেভাবে: আগামী ১০ নভেম্বরের মধ্যে উপ-মহাপরিচালক (বার্তা) বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা এর বরাবর আবেদন পাঠাতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights