1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:২৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৪৬ বার

আগামীকাল ৮ নভেম্বর নীলফামারীতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন এবং জেলা কর্মীসভা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর/২৪)  সংগঠনটির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

তিনি বলেন, গত ৫ আগস্ট শ্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এই আন্দোলনে ছাত্র-জনতাসহ সাংবাদিকদের মুল্যবান অবদান রয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর দেশের মানুষের মুখপাত্র। বৈশম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা সেই চেতনাকে সামনে রেখেই তিনি কথা বলছেন। জাতির মনের কথাগুলোই বলছেন। তিনি আগামীকাল নীলফামারী বড় মাঠে সাধারণ মানুষের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখবেন এবং তাদের কথা শুনবেন।

অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, যদি বিচার করা যায় তাহলে জামায়াতে ইসলাম সবচেয়ে বেশী অত্যাচারিত হয়েছে শ্বৈরাচার শেখ হাসিনার কাছে। তারা আশ্বমাদের সংগঠনকে নিষিদ্ধ করেছিলো। কোথাও একসাথে জমায়েত হতে পারতাম না, হলেই নাশকতা মামলা দিয়ে হয়রানী করতো। অনেক নেতা-কর্মীকে হত্যা, গুম করেছিলো। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ যেন আর  শ্বৈরাচারের কবলে না পড়ে, নতুন আয়নাঘরের জন্ম না হয়, হেলমেট বাহিনীর জন্ম না হয়। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারী অধ্যাপক আলতাজুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারী অধ্যাপক সাদের হোসেন, জেলা মানব সম্পদ সেক্রেটারী অধ্যাপক আবুল কাজেমসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com