
৭ ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ভেলা ১২ ঘটিকায় ময়মনসিংহ রেল স্টেশন থেকে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ অধ্যাপক এ.কে এম. শফিকুল ইসলাম, আহবায়কঃ ময়মনসিংহ মহানগর বিএনপি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সৈয়দ এমরান সালেহ প্রিন্স- যুগ্ম মহাসচিব, বি.এন.পি। উপস্থিত ছিলেন- নব গঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বি.এন.পির আহবায়ক কমিটির- আহবায়ক- মোঃ জাকির হোসেন বাবলু, সদস্য সচিব- রোকনুজ্জামান সরকার রুকন, যুগ্ম আহবায়ক- আলমগীর মাহমুদ আলম। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন- জিয়া ব্রিগেড কেন্দ্রীয় কমিটির সভাপতি- ব্যারিস্টার আবুল হোসেন প্রমূখ। শোভাযাত্রার শুরুতে বক্তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।