1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাতক্ষীরা কৃষ্ণনগর এলাকা হতে পরিত্যক্ত ১৮ টি ককটেল উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাতক্ষীরা কৃষ্ণনগর এলাকা হতে পরিত্যক্ত ১৮ টি ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৪ বার

উৎপল ঘোষ বিশেষ প্রতিনিধিঃ

গতকাল  সাতক্ষীরা কালিগঞ থানাধীন কৃষ্ণনগর কালিকাপুর এলাকায় র্্যব ৬ অভিযান চালিয়ে ১৮ টি ককটেল বোমা উদ্ধার করে।

র্্যব ৬ এক প্রেস বিঙ্গপ্তিতে জানান গতকাল ২৫ ডিসেম্বর রাত অনুমান ৮.৪৫ মিনিটের সময় র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল কৃষ্ণনগর ইউনিয়ন এলাকায় টহল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর (শেখপাড়া) গ্রামের পাকা রাস্তার পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় প্লাসটিকের ব্যাগে কিছু ককটেল পড়ে আছে। পরবর্তীতে সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল ও র‌্যাব-৬, খুলনা এর অভিজ্ঞ বোম ডিসপোজাল টিম ১৮ টি ককটেল উদ্ধার করে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। ককটেলগুলি অত্যন্ত শক্তিশালী গোলাবারূদ দ্বারা তৈরী যাহা বিস্ফোরন হলে যানবাহনে আগুন ধরে যাওয়া এবং আরোহীদের আহত ও নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকৃত ককটেলগুলি নাশকতার কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা ছিল।
পরবর্তীতে উক্ত বিষয়ে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com