1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মাদকবিরোধী র‌্যালি ও মানববন্ধন করে ভুলুয়া ফাউন্ডেশন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:২২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মাদকবিরোধী র‌্যালি ও মানববন্ধন করে ভুলুয়া ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫১ বার

‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান’ স্লোগানে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন ভূলুয়া ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন।

শনিবার (০৯নবেম্বর) বিকেলে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজারের পূর্ব পাশে ভূলুয়া ব্রীজ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন,চরকাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মেম্বার, উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন মানিক, ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আযাদ, মোহাম্মদুল্লাহ,রেদোয়ান হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার ফজুমিয়ারহাট বাজারের পূর্ব পাশে ভূলুয়া ব্রীজ এলাকাটি বর্তমানে মাদকের জমজমাট আসর চলছে। মাদকাসক্তদের যন্ত্রণায় অতিষ্ঠ ওই এলাকার বাসিন্দারা। প্রতিনিয়ত চুরি ডাকাতি সহ নানা অপরাধ কর্মকান্ড সংগঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকায় তারা হতাশা ব্যক্ত করে বলেন,অবিলম্বে মাদক নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে।

সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র‌্যালি বের হয়ে ফজুমিয়ারহাট বাজার প্রদক্ষিণ করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com