1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পুনর্বহালে যোগদানপত্র দিলেন এফবিসিসিআইয়ের ২৬ কর্মকর্তা-কর্মচারী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পুনর্বহালে যোগদানপত্র দিলেন এফবিসিসিআইয়ের ২৬ কর্মকর্তা-কর্মচারী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার

হাইকোর্টের রা‌য়ে এফবিসিসিআইয়ের চাকরিতে পুনর্বহালের জন‌্য যোগদানপত্র জমা দিয়ে‌ছেন ২৬ কর্মকর্তা-কর্মচারী। বৃহস্প‌তিবার (১৪ সে‌প্টেম্বর) স্ব স্ব পদে তাদের যোগদানপত্র এফবিসিসিআইয়ের প্রশাসকের কাছে জমা দিয়েছেন।

যোগদানপত্রে কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতিসহ তাদেরকে এফবিসিসিআইতে পুনঃবহালের ব্যবস্থা গ্রহণ করার জন্য এফবিসিসিআইয়ের প্রশাসককে ব‌লে‌ছেন কর্মীরা।হাইকোর্ট গত ৬ নভেম্বর এফবিসিসিআই থেকে জোরপূর্বক ও বেআইনিভাবে চাকুরিচ্যুত ২৬ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকুরিতে পুনর্বহাল এবং তাদের যাবতীয় বেতন-ভাতাসহ সার্ভিস বেনিফিট প্রদান সংক্রান্ত আবেদন আগামী ১ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য সংগঠনের মহাপরিচালক এবং এফবিসিসিআইয়ের প্রশাসককে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২০ সালে দেশে করোনা মহামারির দুর্যোগময় সময়ে এফবিসিসিআইয়ের তৎকালীন প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম সংগঠনের ২৬ জন কর্মকর্তা-কর্মচারীকে এফবিসিসিআইয়ের চাকুরি থেকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন।

এছাড়াও প্রতিষ্ঠানের সার্ভিস রুলস-১৯৯০ অনুযায়ী তাদের প্রাপ্য সার্ভিস বেনিফিট থেকে নির্দয়ভাবে বঞ্চিত করেন। এ অন্যায় পদক্ষেপ এর বিরুদ্ধে কোনো রকম আইনগত ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত থাকার বিষয়েও তিনি বাধা দেন। এফবিসিসিআইয়ের পরবর্তী প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন এবং মাহবুবুল আলমও তাদের পুনঃবহালের কোনো উদ্যোগ নেননি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights