1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাংবাদিকদের কে নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধের আলোচনা সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাংবাদিকদের কে নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধের আলোচনা সভা

ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি:- মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার

বাল্য বিবাহ প্রতিরোধে কুড়িগ্রামের উত্তরের ৩ উপজেলা ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কমর্রত সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মহিদেব যুব সমাজ কল্যান সমিতির আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিব্বির আহম্মেদ। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন যমুনা টিভি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রংপুর ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক সরকার মাজহারুল মান্নান। এ সময় মহিদেব যুব সমাজ উন্নয়ন সমিতির “চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার (ইয়ুথ লিড) মো. ইলিয়াস আলী ও যমুনা টিভির কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তরা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের প্রথম যে কাজটি করতে হবে তা হলো মেয়েদের নিরাপদ পথচলা নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহনকে নারীবান্ধব ও যৌন হয়রানিমুক্ত করতে হবে। যৌতুক নিরোধ আইনে সাজার পরিমাণ বাড়িয়ে আইনকে যুগোপযোগী করার যে উদ্যোগ সরকার নিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

কর্মশালায় ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার প্রায় ৩৫ জন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহন করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights