1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আমলকীর স্যুপেই সব সমস্যার সমাধান! - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আমলকীর স্যুপেই সব সমস্যার সমাধান!

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার

আমলকীর স্বাস্থ্য উপকারিতা অনেক। জানলে অবাক হবেন, একটি আমলকীতে থাকে একটি কমলার চেয়েও বেশি ভিটামিন সি। পুষ্টিবিদদের মতে, ভিটামিন সি ফলটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। আমলকী অ্যান্ট অক্সিড্যান্টে ভরপুর। তাই ঋতু পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন রোগব্যাধি থেকে বাঁচতে নিয়মিত খেতে পারেন আমলকী।

শুধু শরীরের জন্যই নয় বরং ত্বক ও চুলেরও যত্ন নেয় আমলকী। এতে আছে ফাইবার, আয়রন, ফ্যাটি অ্যাসিডও। ফাইবার থাকার কারণেই আমলকী হজমে সহায়ক। এমনকি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক ফলটি।

যারা আমলকী কাঁচা খেতে চান না তারা কিন্তু এর স্যুপ তৈরি করে পান করতে পারেন। সর্দি-কাশি হলে গরম গরম আমলকীর স্যুপ যেমন জিহ্বায় স্বাদ জোগাবে, আবার শরীরেও পুষ্টি সরবরাহ করবে। যাতে করে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।

আমলকী দিয়ে কীভাবে স্যুপ বানাবেন?

উপকরণ

১. আমলকী ৫-৬টি
২. গোলমরিচ ৫-৬টি
৩. জিরা ১ চা চামচ
৪. আস্ত ধনিয়া ১ চা চামচ
৫. কাঁচামরিচ কুচি ২টি
৬. হলুদ আধা চা চামচ

৭. লবণ স্বাদমতো
৮. মসুর ডাল আধা কাপ
৯. কারিপাতা ফোড়নের জন্য
১০. শুকনো মরিচ ২টি ও
১১. ঘি ১ টেবিল চামচ।

পদ্ধতি

আমলকী ধুয়ে শুকিয়ে বীজ বাদ দিয়ে টুকরো করে কেটে নিন। আমলকি, গোলমরিচ, কাঁচামরিচ, লবণ, জিরা ও হলুদ দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার একটি প্যানে আধা কাপ রান্না করা ডাল, এক কাপ পানি ও আমলকীর মিশ্রণ দিয়ে আঁচ কমিয়ে ফুটিয়ে নিন।অন্য একটি প্যানে ঘি দিয়ে তাতে আস্ত ধনিয়া, কারিপাতা ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে স্যুপে মিশিয়ে নিন। দিন হোক বা রাত, যে কোনো সময় গরম গরম এই স্যুপ পানে ত্বক যেমন ভালো থাকবে আবার ঋতু বদলের সময় দূরে থাকবে রোগবালাইও।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com