1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জলঢাকায় সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে ৩১ তম দিনেও কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৩৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জলঢাকায় সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে ৩১ তম দিনেও কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৪১ বার

বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদের নির্দেশে সারা বাংলাদেশের ৫১৬ টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৬ জন নকল নবীশদের স্থায়ীকরণের এক দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মঘট পালন করে আসছে। এরে ধারাবাহিকতায় নীলফামারীর জলঢাকায় এক্সট্রা-মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন গত ২৭ অক্টোবর থেকে সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশগনের দলিল বালাম কপিসহ সকল কার্যক্রম বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। যার ফলে ভূমি সংক্রান্ত সেবা প্রত্যাশি সাধারন জনগন চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন।

গত ১৯ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে নকল নবীশগন ৩১ তম দিনেও কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে। অবস্থান ধর্মঘটে অংশগ্রহণ নেয়া নকল নবীশরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশে আমরা কেন বৈষম্যের স্বীকার হব? বিগত সরকার বার বার আশার আলো দেখালেও আমাদের কাঙ্ক্ষিত চাকুরী স্থায়ীকরণ করেন নি। বর্তমান সরকার আমাদের সার্বিক বিষয় বিবেচনা করে এক দফা চাকুরী স্থায়ীকরণ করবে এটাই আমাদের প্রত্যাশা। আমাদের চাকুরী স্থায়ীকরণ ছাড়া আমরা আমাদের কর্মসূচি থেকে একটু সরে যাবো না।

জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিসে সেবা নিতে আসা ভাবনচুর এলাকার জবেদ আলী বলেন, জমির নকল ছাড়া জমি খারিজ হয় না কিন্তু নকল নিতে এসে অফিসে ১ মাস ধরে ঘুরতেছি,নকল পাচ্ছি না। এই নকল ছাড়া জমি বিক্রি করতে পাচ্ছি না। আমার মেয়ের বিয়ে দিতেও দেড়ি হচ্ছে।

জলঢাকা পৌরসভার আব্দুল মালেক নামে একজন সেবা প্রত্যাশী বলেন, এক থেকে দেড়মাস ঘুরতেছি জমির নকল পাচ্ছি না। শুনতেছি তাদের চাকুরী স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত তারা অফিসের কোন কাজ করবে না।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com