1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া-৪ আসন নন্দীগ্রামে নৌকা ও লাঙ্গল মার্কার দুই প্রার্থীর দিনভর প্রচারণা  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া-৪ আসন নন্দীগ্রামে নৌকা ও লাঙ্গল মার্কার দুই প্রার্থীর দিনভর প্রচারণা 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২২৭ বার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনের কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় দিনভর গণসংযোগ করেছেন নৌকা প্রতীকের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন ও লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহীন মোস্তফা কামাল ফারুক। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।

গতকাল শনিবার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থী জেলা জাসদ সভাপতি একেএম রেজাউল করিম তানসেন। সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তারিন জাহিদ সরকার, আওয়ামী লীগ নেতা আলী হাসান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব, ছাত্রলীগ নেতা মিসকাত হোসেন রাসেল, সজীব আহসান, রিপন আহমেদ, মেহেদী হাসান সৌরভসহ নেতাকর্মীরা। ডেরাহার তিনমাথা বাজারে পথসভায় নৌকার প্রার্থী বলেন, জনগণের ভোটে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে যোগাযোগ ব্যবস্থাসহ দৃশ্যমান উন্নয়ন করেছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। সবাই ভোট কেন্দ্রে যাবেন, ১৪ দলের সরকারের উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট চাই।

এদিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট, ওমরপুর ও সদর ইউনিয়নের বিভিন্ন বাজারে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী শাহীন মোস্তফা কামাল ফারুক। সঙ্গে ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মেহেদী হাসান মাফু, সদস্য সচিব নজরুল ইসলাম দয়া, জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা ছাত্র সমাজের সদস্য সচিব তাহমিদ উল হক প্রতীক, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আমিনুল ইসলাম জুয়েলসহ নেতাকর্মীরা। ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহবান জানাচ্ছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী। তিনি কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights