
মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধি:
গত ৩১ ডিসেম্বর রবিবার আনুমানিক সাড়ে নয়টায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে জয়পুরহাট জেলার সদর থানাধীন গুচ্ছগ্রাম এলাকা থেকে ৫০ পিচ ট্যাপেন্টাডলসহ ছয় জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত আসামীরা হলেন ১। শ্রী উজ্জল কর্মকার (৪২), পিতা-মৃত মংলা কর্মকার, ২। মোঃ আব্দুল মোমিন (৩০), পিতা-মোঃ আনারুল ইসলাম, ৩। মোঃ সুমন ইসলাম (২৩), পিতা-মোঃ জামাল হোসেন, ৪। মোঃ দেলোয়ার হোসেন (২৭), পিতা-মোঃ জাফর আকন্দ, ৫। মোঃ আব্দুল মান্নান (১৮), পিতা-নাছির উদ্দিন এবং ৬। মোঃ সুমন হোসেন (৩০), পিতা-মোঃ লুৎফর রহমান, গ্রাম-পাইকর দাড়িয়া, উভয়ের থানা ও জেলা-জয়পুরহাট ।
র্যাব জানান গ্রেফতারকৃত আসামী উজ্জল এলাকার চিহ্নিত মাদক কারবারী। গ্রেফতারকৃত আসামী মান্না, সুমন, মোমিন, সুমন ও দেলোয়ার উজ্জল‘র সহযোগী হিসেবে কাজ করতো ।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।