1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডোমারে নৌকা প্রতীকের প্রচার মিছিল ও সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডোমারে নৌকা প্রতীকের প্রচার মিছিল ও সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৯৭ বার

মোঃ খলিলুর রহমান (নীলফামারী জেলা প্রতিনিধি)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের বিশাল প্রচার মিছিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১শে ডিসেম্বর) বিকালে উপজেলা শহরের রেলগেট মোড় থেকে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে নৌকা মার্কার একটি সুবিশাল নির্বাচনী প্রচার মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে নির্বাচনী সভায় মিলিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট ডোমার-ডিমলা বিনির্মাণে আগামী ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ সরকার, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সরকার। শেখ হাসিনা সরকার যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখতে আসন্ন নির্বাচনে নৌকা মার্কার পক্ষে ভোট বিপ্লব ঘটাতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোঃ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী ইউনিট কমান্ডার (সাংগঠনিক) বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, ষাট দশকের ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজার রহমান দুলাল, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন প্রমুখ।

মিছিলে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ সর্বস্তরের হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com