1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৮২ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে পালিত হয়েছে বই বিতরণ উৎসব। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেয়া হয়েছে। এতে নতুন বই পেয়ে উচ্ছুসিত ক্ষুদে শিক্ষার্থীরা।

আজ সোমবার ১ জানুয়ারি সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্কুলে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন অতিথিরা।

এসময় মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে নতুন বই ক্ষুদে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে বই উৎসবের উদ্ধোধন করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ‍্যুৎ,উপজেলা শিক্ষা কর্মকর্তা বেল্লাল হোসেন,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান।

এদিকে, নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন পলাশবাড়ী রয়েল কিন্ডার গার্টেন স্কুল ও চকপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়। এসময়

নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা।

পলাশবাড়ী পৌরসভার রয়েল কিন্ডার গার্টেন স্কুলে বই উৎসব করা হয়েছে। নতুন বছরের,নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে বই উৎসবের উদ্ধোধন করেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো.সোহরাব হোসেন। এসময় উপস্থিত ছিলেন,রয়েল কিন্ডার গার্টেন স্কুলের অধ‍্যক্ষ শামসুল হক,সহকারি শিক্ষক রাসেল,সুজন,সাবরিনা আকতার,রুমি বেগম,আদুরি,লাভলী,জাকিয়া প্রমূখ।

এদিকে, উপজেলার বরিশাল ইউনিয়নের চকপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বই বিতরণ উৎসব করা হয়েছে। চকপাড়া স্কুল পরিচালনা কমিটির সভাপতি এহসানুল হক রিপনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য, রতনা, আব্দুল মালেক,শাহিনুর বেগম ও শ্রী অশোক কুমার এবং প্রধান শিক্ষক মাসুদ রানা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com