1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফুলবাড়ীতে অসহায় কৃষাণীর পাকা ধান কেটে দিলেন আনসার ভিডিপি সদস্যরা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফুলবাড়ীতে অসহায় কৃষাণীর পাকা ধান কেটে দিলেন আনসার ভিডিপি সদস্যরা

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৪ বার

 

ক্ষেতের মধ্যে ধান পাকলেও অর্থের অভাবে যখন পাকা ধান কাটতে পারছেন না অসহায় দরিদ্র কৃষাণী হীরা বেগম ঠিক তখনি,
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪৮ শতাংশ জমির পাকা ধান কেটে দিয়েছেন ফুলবাড়ী উপজেলার আনসার ও ভিডিপির সদস্যরা। সোমবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনীরাম সুইচগেট এলাকায় আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক মমিনুল ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের একটি টিম এ ধান কেটে দেয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার আনসার কোম্পানি কমান্ডার আতিয়ার রহমান , বড় ভিটা ইউনিয়ন আনসার কমান্ডার রবিউল ইসলাম, কাশীপুর ইউনিয়নের ভিডিপির দলনেতা হাবিবুর রহমান, ফুলবাড়ী ইউনিয়ন আনসার কমান্ডার মাসুদ রানা কাশীপুর আনসার কমান্ডার আব্দুস সালাম সহ আরো অনেকে।

দরিদ্র অসহায় হীরা বেগম জানান, অনেক কষ্ট করে ৪৮ শতাংশ জমি বর্গা নিয়ে ধান চাষ করেছি, ধান পেকে গেলেও অর্থের অভাবে ধান কাটতে না পেরে বিষয়টি আমার এক আনসার ভাইকে জানালে ১৫ জনের একটি টিম এসে আজ আমার ধান কেটে দিলো, এতে আমি খুব উপকার হল এবং আনসার ভাইদের কে অসংখ্য ধন্যবাদ জানাই।

আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক মমিনুল ইসলাম জানান ,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালকের নির্দেশে সারা বাংলাদেশের ন্যায় স্বেচ্ছায় আজকে আমরা ফুলবাড়ী উপজেলা বড়ভিটা ইউনিয়নের এক অসহায় বোনের ধান কেটে দিলাম, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights