1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে এমপির উপর হামলা প্রতিবাদে বিক্ষোভ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৩০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে এমপির উপর হামলা প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ১৮৩ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধি:-

গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড: উম্মে কুলছুম স্মৃতি এমপি বাস ভবন ও গাড়ীতে হামলা চালিয়েছে বিএনপি জামায়াত নেতাকর্মীরা।

৬ জানুয়ারী বিকেল ৪ টায় পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজার এলাকার বাসায় এ হামলা চালানো হয়।এসময় তার বাসায় সামনে রাখা একটি গাড়ীতে ব্যাপক ভাংচুর চালানো হয়।এসময় সংসদ সদস্য তার নিজ বাস ভবনে অবস্থান করছিলেন বলে জানাযায়।

প্রত্যাক্ষদর্শীরা জানান ৬ জানুয়ারি বিকেল ৪ টার দিকে বিএনপি জামায়াতের একটি মিছিল স্থানীয় সাথী হলের সামন থেকে বের হয়ে কালীবাড়ি বাজার এলাকায় এমপির বাসার সামনে পৌছিলে মিছিল থেকে এমপির বাসা উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।

হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব ও আওয়ামিলীগ নেতাকর্মী সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল করে।

হামলার ঘটনায় সংসদ সদস্য এ্যাড: উম্মে কুলছুম স্মৃতি এমপি বলেন তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।তিনি আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন বলেন হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com