1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পল্লবী থানাধীন সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পল্লবী থানাধীন সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবলী সাদিক খান
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বার

 

পল্লবী থানাধীন এলাকার নাগরিকবৃন্দের সমন্বয়ে ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় মিরপুর সারে এগারো সেতারা কনভেনশন হলে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় পল্লবী থানাধীন এলাকার নানা সমস্যা ও সমাধান এবং করণীয় বিষয়বস্তু নিয়ে পুলিশের সাথে কথা বলেছেন এলাকাবাসী। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, পিপিএম (বার)।

এ সময় এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, সুশীলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত থেকে এলাকায় মাদক সন্ত্রাস ইভটিজিং সহ নানা সমস্যা ডিএমপি’র এই অতিরিক্ত কমিশনার বরাবর তুলে ধরলে সবকিছু সমাধানের আশ্বাস দেন তিনি।

এছাড়াও সভায় মাদকের কিছু গুরুত্বপূর্ণ স্পটের কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। তখন প্রয়োজনে পরিচয় গোপন রেখে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান অতিরিক্ত পুলিশ কমিশনার।

তিনি আরও বলেন, গত ৫ ই আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা ফিরিয়ে আনতে এবং পুলিশকে সহযোগিতা করতে মতবিনিময় সভায় এলাকাবাসীর প্রতি আবারও আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত এই পুলিশ কমিশনার।

এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মো: মাকছেদুর রহমান, মিরপুর জোনের এডিসি ফারজানা, পল্লবী জোনের সহকারী পুলিশ সুপার পহন চাকমা।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com