1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নির্বাচন সিরাজগঞ্জ-১ তিন প্রার্থীর দাবী ভোট সুষ্ঠু হয়েছে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নির্বাচন সিরাজগঞ্জ-১ তিন প্রার্থীর দাবী ভোট সুষ্ঠু হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫৮ বার

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগনজ) প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয়। সকাল আটটা থেকে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলছে মোট ১৭১ টি কেন্দ্রে। কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। আবার অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের ৫ ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত) এই আসনে মোট চারজন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নাসিমপুত্র তানভীর শাকিল জয় এমপি, জাতীয় পার্টির লাঙল প্রতীকে জহুরুল ইসলাম বিএনএম এর সবুজ চাকলাদার নোঙর প্রতীকে এবং জাসদের সাইফুল ইসলাম লড়ছেন মশাল প্রতীক নিয়ে।

সকাল সোয়া অটটায় বেড়িপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে ভোট দেন তানভীর শাকিল জয়। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবশে ভোটগ্রহণ চলছে। এ আসনে প্রয়াত সংসদ সদস্য ক্যাপ্টেন মুনসুর আলী ও মোহাম্মদ নাসিম যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন, তাঁদের স্মৃতি অব্যাহত রাখতে জনগণ বিপুল ভোটে আবারও নৌকাকে জয়ী করবে। আর বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।

জাতীয় পার্র্টির জহুরুল ইসলাম জানান, হারজিত থাকবেই। এবারের ভোটার উপস্থিতি বেড়েছে। ভোটও সুষ্ঠু হচ্ছে। আশা করি শেষ অবধি এই পরিবেশ বজায় থাকবে।

বিএনএম এর সবুজ চাকলাদার জানান, আমরা সব কেন্দ্রে এজেন্ট দিতে পারিনি। তবে ভোট জনগণই দিচ্ছে।

মশাল প্রতীকের সাইফুল ইসলামকে ভোটের মাঠে এবং মুঠোফোনে পাওয়া যায় নাই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com