1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবোর্ডের আদলে প্লে থেকে পঞ্চম শ্রেণির মোট সাড়ে ছয়শ পরীক্ষার্থী একদিনের এই পরীক্ষায় অংশ নেয়। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলা সদরে অবস্থিত অক্সফোর্ড স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।এ্যাসোসিয়েশনের কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন জানান, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, খাতা মূল্যায়ণ ও ফলাফল প্রকাশিত হবে এ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে।এতে করে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে এই পরীক্ষা সম্পর্কে সচেতনতা ও আস্থা বৃদ্ধি পাবে। এসময় কাজিপুর শাখার সভাপতি শাহ আলম বলেন, অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর শতকরা সাতভাগ ট্যালেন্টপুল, আট ভাগ সাধারণ গ্রেড এবং বাকি ২৫ ভাগ স্কুল ভিত্তিক বৃত্তি প্রদান করা হবে। এসময় অংশগ্রহণকারী ১৪ টি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com