1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা-৩ আসনে সংসদ সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হলেন অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:১০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা-৩ আসনে সংসদ সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হলেন অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ১৫০ বার

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া গাইবান্ধা-৩১ সাদুল্লাপুর-পলাশবাড়ী -৩ ) আসনে রোববার(৭ জানুয়ারি)শান্তিপূর্ণ ভাবে সকাল ৮টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।পৃথক দুই উপজেলার যথাক্রমে সাদুল্লাপুরে ৬৮ এবং পলাশবাড়ী উপজেলায় ৬৬ সহ মোট ১৩৪ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি ৫৭ হাজার ১১৫ ভোট পেয়ে চুড়ান্ত বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী মেজর(অব.)মফিজুল হক সরকার ঈগল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট।সহকারি রিটার্নিং কর্মকর্তা পলাশবাড়ী ও সাদু- ল্লাপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে প্রাপ্ত ফলা- ফলের ভিত্তিতে এ তথ্য জানা যায়। অন্যান্য প্রার্থীদের মধ্যে ঢেঁকি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান বিএসসি পেয়েছেন ১৬ হাজার ১৮৯ ভোট।জাতীয়পার্টির লাঙ্গল প্রতীকে মইনুর রাব্বী চৌধুরী রুমান পেয়েছেন ৭ হাজার ৪৬৫ ভোট। জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি মশাল প্রতীক পেয়েছেন ৭ হাজার ১৬৭ ভোট।বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীক বিগ্রেডিয়ার(অব.)মাহমুদুল পেয়েছেন ২ হাজার ১৮৩ ভোট।স্বতন্ত্র প্রার্থী সাহরিয়ার খান বিপ্লব ট্রাক প্রতীক পেয়েছেন ৪ হাজার ১৯২ ভোট। স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবু জাফর তৈয়ব মো.জাহিদ কেতলি প্রতিকে পেয়েছেন ৫৪৯ ভোট।বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন(বিএনএন)নোঙ্গর প্রতীকে আলহাজ্ব মনজুরুল হক সাচ্চা পেয়েছেন ২২৫ ভোট। কৃষক শ্রমিক জনতালীগের গামছা প্রতীক অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান পেয়েছেন ১৮৭ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির মো.জাহাঙ্গীর আলম আম প্রতিকে ১ শত ৫০ ভোট। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়,এ আসনে পলাশবাড়ী উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌর- সভা এবং সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নসহ মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৮৭৬ জন।তন্মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩২ হাজার ৮৩৯ জন ও মহিলা ২ লাখ ৪২ হাজার ৩০ জন এবং হিজরা ভোটার ছিল ৭ জন।মোট প্রাপ্ত বৈধ ভোট ১ লাখ ২১ হাজার ৮০৪। বাতিলকৃত ভোট ২ হাজার ৪৩৮।সর্বমোট প্রদত্ত ভোট ১ লাখ ২৪ হাজার ২৪২।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com