1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সারা দেশে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন তানভীর শাকিল জয় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সারা দেশে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন তানভীর শাকিল জয়

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ বার

মাহমুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-১ আসনটি বরাবরই আওয়ামী লীগের জন্য নিরাপদ একটি আসন। জাতীয় নেতা এম মনসুর আলী আসনটিতে আওয়ামী লীগের শক্ত ভিত্তি স্থাপন করে গেছেন। পরবর্তীতে তার সন্তান মোহাম্মদ নাসিম এ ধারাকে এগিয়ে নিয়েছেন। বর্তমানে মোহাম্মদ নাসিমের সন্তান প্রকৌশলী তানভীর শাকিল জয় আসনটিতে খুব ভালভাবেই বাবা-দাদার পথ অনুসরণ করে এগিয়ে চলেছেন। এবার তিনি ২,৭৮,৯৭১ ভোট পেয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ভোট সংখ্যার দিক থেকে তিনি সারা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। (প্রসঙ্গত, বিএনপির সুসময়েও আসনটিতে তাদের প্রার্থীর জামানত টেকানো কঠিন হতো) বেশি ভোট পড়েছে এমন তিনটি আসনের তথ্য- গোপালগঞ্জ -৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট ভোট -২,৯০,৮১৩ মোট প্রদেয় ভোট -২৫০,৪২২ নৌকা প্রতীক পেয়েছে-২,৪৯,৯৬২ ভোট স্বতন্ত্র প্রার্থী পেয়েছে- ৪৬০ ভোট মোট প্রদেয় ভোট শতকরা ৮৬.১১% মোট প্রদেয় ভোটের শতকরা- ৯৯.৮১% ভোট পেয়েছেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জ -২ শেখ সেলিম এমপি মোট ভোট – ৩,৬০,৬৩৩ মোট প্রদেয় ভোট -২,৯৬,৮০৮ নৌকা প্রতীক পেয়েছে -২,৯৫,২৯৪ ভোট স্বতন্ত্র প্রার্থী পেয়েছে-১,৫১৪ ভোট মোট প্রদেয় ভোট শতকরা-৮২.৩০% মোট প্রদেয় ভোটের শতকরা – ৯৯.৪৮ % ভোট পেয়েছেন শেখ সেলিম। সিরাজগঞ্জ-১, (কাজিপুর) প্রকৌশলী তানভীর শাকিল জয় মোট ভোট-৩,৯৪,৬৭২ মোট প্রদেয় ভোট- ২,৮৫,৪২৩ নৌকা প্রতীক পেয়েছে- ২,৭৮,৯৭১ ভোট লাঙ্গল প্রতীক পেয়েছে- ৩,১৩৯ ভোট মোট প্রদেয় ভোট শতকরা-৭২.৩১% মোট প্রদেয় ভোটের শতকরা- ৯৭.৭৩% ভোট পেয়েছেন তানভীর শাকিল জয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com