1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, ভটভটি পোড়ালো জনতা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, ভটভটি পোড়ালো জনতা

আরাফাত হোসেন, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৬৭ বার

 

বগুড়ার নন্দীগ্রামে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর পালি নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিজান (৪৫) ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের দাঁড়িয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে এবং কাহালু উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংক বিবিরপুকুর শাখায় সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।

জানা গেছে প্রতিদিনের মতোই কর্মক্ষেত্রে যাওয়ার জন্য নিজ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হন ব্যাংক কর্মকর্তা মিজান। বাড়ি থেকে কিছু রাস্তায় এগিয়ে পালি-ভুস্কুর রাস্তার মাঝামাঝি থালতা মাঝগ্রাম হতে আগত এক ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হন মোটরসাইকেল আরোহী মেহেদী। পরে স্থানীয় জনসাধারণ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরী বিভাগ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ভটভটি চালক এলাকাবাসীর তোপের মুখে ভটভটি ছেড়ে অন্যত্র পালিয়ে যান। এলাকার লোকজন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ভটভটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com