1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাহানের পাঁচ শতাধিক মটরসাইকেল নিয়ে ব্যাতিক্রম শোভাযাত্রা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাহানের পাঁচ শতাধিক মটরসাইকেল নিয়ে ব্যাতিক্রম শোভাযাত্রা

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহী
  • আপডেট সময়ঃ রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ বার

রাজশাহীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৫১’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

 

শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগর শাখার সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়।

 

তবে পাঁচ শতাধিক মটরসাইকেল নিয়ে ব্যাতিক্রম শোভাযাত্রা (র‌্যালি) করে যুবলীগ এর ৫১’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নাহীদ আক্তার নাহান।

 

জানা যায়,  গতকাল শনিবার ছিলো বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাবেক নেতৃবৃন্দের নগরীর কুমারপাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন।

 

অন্য দিকে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নাহীদ আক্তার নাহান তার কাশিয়াডাঙ্গা থানাধীন চারখুটার মোড়ে অবস্থিত কার্যালয় থেকে ব্যান্ডপার্টি ও ৫০০ মটরসাইকেলে রাজশাহী সিটি কর্পোরেশন এর ৩০টি ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীদের নিয়ে মটরসাইকেল শোভা যাত্রা শুরু করেন। এসময় তিনি নগরীরর ঘোড়াচত্বর,বর্নালীমোড়,রেলগেট,ভদ্রা,তালাইমারী হয়ে কুমার পাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বিরতি দিয়ে ফের জিরো পয়েন্ট, সিএনবি, কোট চত্বর,কাশিয়াডাঙ্গা হয়ে চারখুটার মোড়ে অবস্থিত কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

এ সময় সেখানে আওয়ামী যুবলীগ এর ৫১’তম  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আয়োজনও করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights