
নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি: বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ওমরপুর বাসস্ট্যান্ডে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। (১৮ জানুয়ারি) শনিবার রাত ৮টার দিকে নন্দীগ্রামের ওমরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহত ট্রাক চালক আরিফুল ইসলাম (৩২) রাজবাড়ী জেলার রাজবাড়ী থানার আলাদিপুর গ্রামের জব্বার আলীর ছেলে। দুর্ঘটনায় আহত ট্রাক চালক আরিফুল ইসলামকে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা যায়, বগুড়া-নাটোর মহাসড়কে বগুড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সুপার সনি যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো ব -১৫-৯২৮৭ একই দিক থেকে ছেড়ে আসা মিনি ট্রাক যাহার রেজিঃ নং -ঢাকা মেট্রো – ট ১১-০২১৭ কে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে বটগাছের সাথে ধাক্কা লেগে বাসটির সামনের দিক দুমড়ে মুচড়ে ভেঙ্গে যায় এবং ট্রাকটি উলটে যায়। এ ঘটনায় ট্রাক চালক গুরুতর আহত হলেও বাসে থাকা যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।