1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ রায়গঞ্জে বাস চাপায় শিক্ষকসহ ২ জন নিহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ রায়গঞ্জে বাস চাপায় শিক্ষকসহ ২ জন নিহত

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৬৪ বার

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস চাপায় শিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৬ জানুয়ারী) বিকাল ৩ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ডের বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহিজুল ইসলাম (৫৯) ও বগুড়া জেলার শেরপুর উপজেলার ধনকুন্ঠি গ্রামের মনছের আলীর ছেলে অটো ভ্যান চালক সাহেব আলী (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকাল ৩টার দিকে অটো ভ্যান যোগে জানাযা নামাজে যাচ্ছিলেন তারা। চান্দাইকোনা বাসস্ট্যান্ড বাইপাসে পৌছালে বগুড়াগামী শাহ ফতেহ আলী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটো ভ্যানে থাকা চালকসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিকাল সাড়ে ৫ টার দিকে শিক্ষক রহিজুল ও ভ্যান চালক সাহেব আলী মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, বাস ও অটো ভ্যানের দুর্ঘটনা স্থানে পুলিশ পৌছার আগেই স্থানীরা আহতদের উদ্ধার করে বগুড়া পাঠায়। পরে বিকালে খবর পেয়েছি ৪ জন আহতদের মধ্যে দুইজন মারা গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com