1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে ৩ পরিবারের ১৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে ৩ পরিবারের ১৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ বার

মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়িতে খাবার খেয়ে আবারও ৩ পরিবারের ১৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একে একে ১৭ জন অচেতন রোগী চিকিৎসা নিতে আসে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। উপজেলার মাদলা পূর্বপাড়া এবং প্বার্শবর্তী দাবারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শক্রবার রাতে হাসপাতালে গেলে চিকিৎসারত কামরুল ইসলাম জানান, প্রতিদিনের মতই বাড়ির সকলে একসাথে সকালের খাবার খান। হঠাৎই অসুস্থ বোধ করায় তিনি স্থানীয় চিকিৎসকের কাছে যান। এরপর একে একে বাড়ির সকলে অসুস্থ বোধ করলে সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তিনি আরও জানান, তার পরিবারসহ ৩ পরিবারের মোট ১৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ শুক্রবার রাতে হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত সহকারি সার্জন ডাক্তার আশরাফুল আলম জানিয়েছেন, শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ১৭ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সবার অবস্থাই এখন ভালো আছে। ধারণা করা হচ্ছে খাবারের সাথে কোন মেডিসিনের ক্রিয়ার ফলেই এমন হয়েছে। তবে কি ধরণের মেডিসিনের জন্য এ অবস্থা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “ল্যাব টেস্ট ছাড়া বলা মুশকিল। ”

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, শুনেছি কেউ খিচুড়ি খেয়ে কেউ খিচুড়ি না খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে টিউবওয়েলের পানিতে কেউ কিছু মিশিয়ে থাকতে পারে।

উল্লেখ্য, এর আগে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি এবং ফরিদপাঙ্গাসিসহ কয়েকটি গ্রামের অন্তত ৫০ জন অচেতন হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেসব বাড়িতে ধারাবাহিক ভাবে চুরির ঘটনাও ঘটেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com