1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আনন্দবাজার যুবসমাজ সংগঠনের তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার বাংলাদেশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আনন্দবাজার যুবসমাজ সংগঠনের তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার বাংলাদেশ

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ বার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের আনন্দবাজারে ২০২১ সালে স্থাপিত হয় আনন্দবাজার যুবসমাজ সংগঠন। সংগঠনটি অন্তত ভালোভাবে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম গুলো।
আনন্দবাজার যুবসমাজ সংগঠনের পদক্ষেপ গুলো অসহায়, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, মাদক ও চোরাকারবারী কে কিভাবে প্রতিহত করার য়ায় এবং তরুণ প্রজন্মের সামনে দিকে এগিয়ে য়াওয়ার প্রত্যাশা পূরণ করতে হবে তা খেয়াল রাখা।

আজকে এই সংগঠনের তরুণ প্রজন্মের জন্য খেলাধুলার সরঞ্জাম নিয়ে এসেছে এই সংগঠনের সভাপতি মোঃ রোকনুজ্জামান রোকন উপস্থিত ছিলেন। এ সময় তিনি বক্তব্য রাখেন যে, এই সংগঠনের এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের সবাইকে পরিশ্রম করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরো বলেন এই সংগঠনের পদক্ষেপ গুলো আমাদের আজকের তরুণ আগামী দিনের ভবিষ্যৎ। প্রজন্ম থেকে প্রজন্ম তারুণ্যের মধ্যেই সর্বদা লুকায়িত সব বাধা-বিপত্তি, অপসংস্কৃতির বিরুদ্ধে গর্জে ওঠার উজ্জীবিত শক্তি। বৃদ্ধের প্রজ্ঞা, পরামর্শ আর তারুণ্যের শক্তি একটি জাতির সমৃদ্ধি অর্জনের সবচেয়ে বড় অস্ত্র হয়ে থাকে। তাই বলা হয়, ‘তারুণ্যেই শক্তি, তারুণ্যেই মুক্তি’।

পৃথিবীর যত মহত্কর্ম সাধিত হয়েছে, মুক্তির উদ্যম হাওয়া যত প্রান্তর বেয়ে প্রবাহিত হয়েছে তার প্রত্যেকটির পেছনে অসামান্য অবদান রয়েছে তরুণদের। আর এই তারুণ্যের শক্তির আশ্রয়ে পৃথিবীকে বদলে দিতে চাই তরুণদের সঠিক পথে চালিত করার দিকনির্দেশনা। তরুণদের শুভ শক্তির দ্যুতি ছড়িয়ে মহত্ত্ব এক পৃথিবীর জন্ম ঘটাতে তরুণদের চালিত করতে হবে আলোর পথে, মুক্তির পথে।

সংগঠনের সম্মানিত সদস্য ডাঃ রফিকুল ইসলাম বলেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং তরুণ প্রজন্মকে উপহার দিতে হবে আমাদের এই কার্যক্রম গুলো।
এখানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সোহেল রানা, মাসুদ রানা, রনিক খান, মামুন, তানভীর, ফরিদুল ইসলাম,নিরব খাঁন, হাবিবুর রহমান, আবু বক্কর সিদ্দিক, অন্যতম সদস্য আশরাফুল আলম, সেলিম হোসেন সহ সকল সদস্যবৃন্দ।
আয়োজনে: আনন্দবাজার যুবসমাজ সংগঠন

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com