1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পৌষ সংক্রান্তি উপলক্ষে ভূয়াই বাজারে মাছের মেলা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পৌষ সংক্রান্তি উপলক্ষে ভূয়াই বাজারে মাছের মেলা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২০৮ বার

নোমান আহমদ প্রতিনিধি জুড়ী মৌলভীবাজার।

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই বাজারে পৌষ সংক্রান্তি উপলক্ষে বিশাল

মাছের হাট বসেছে সরজমিনে গেলে দেখা যায় এশিয়া বৃহত্তর হাওর হাকালুকি হাওরে বিভিন্ন জাতের মাছ নিয়ে এসেছেন জেলেরা, এই সময় দেখা যায় বিভিন্ন এলাকা থেকে ক্রেতা এসেছেন মাছ কিনতে কেউ দেখতে এসেছেন।

এবারও মেলায় উঠেছে নানা জাতের বাহারি মাছ। বিভিন্ন আড়তদাররা নিয়ে এসেছেন বড় বড় মাছ। সংক্রান্তিকে ঘিরে শুরু হওয়া ভূয়াই বাজারে মাছের মেলা পুরোপুরি জমে উঠেছে রবিবার বিকেল থেকে শুরু হয়েছে ওই মেলা।

হাকালুকি ও বিভিন্ন বিল থেকে মৎস্য ব্যবসায়ীরা , রুই, কাতলা, বোয়াল, মৃগেলসহ বিশাল বিশাল মাছ নিয়ে আসেন।

এ সময় স্থানীয়রা জানান, এশিয়া বৃহত্তর হাওর হাকালুকি হাওর ও ছকিয়া বিলসহ বিভিন্ন বিল থেকে প্রতিবছর পৌষ সংক্রান্তিতে ভূয়াই বাজারে মাছের হাট বসে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights