1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরের পূর্বাঞ্চলের জজিরা বাজারে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে গণসমাবেশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরের পূর্বাঞ্চলের জজিরা বাজারে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে গণসমাবেশ

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬১ বার

যমুনা নদী দ্বারা বিভক্ত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা গ্রামে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ( মঙ্গলবার) বিকেল ৪ টায় জজিরা বাজার জামে মসজিদ’ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ মাস্টার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী ও উত্তরা ইউনিভার্সিটির প্রভাষক মুদ্দাচ্ছির রহমানের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক রেজাউল করিম মাস্টার, হাফেজ আলতাফ হোসেন, আলী আশরাফ দুদু, মাসুদুর রহমান, আব্দুর রহমান মেম্বার, মাওলানা আনোয়ার হোসেন, বাবলু মাস্টার, সাইদুর রহমান মেম্বার, দুলাল হোসেন, আব্দুল মোন্নাফ মেম্বার।

মাওলানা মাসুদুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে বক্তারা কাজিপুরের পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়নসহ আশেপাশের এলাকার জনগণের ভোগান্তি তুলে ধরে দ্রুত একটি পৃথক ‘যমুনা উপজেলা’ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com