1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূরুঙ্গামারীতে গাছে গাছে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূরুঙ্গামারীতে গাছে গাছে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ বার

মোঃ জাকারিয়া হোসেন ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বসন্তের শুরুতে প্রকৃতিতে যেন রঙ্গে আগুন লেগেছে ফাগুনে। আর শীতের খোলস ছাড়িয়ে নবরূপে সেজেছে বৃক্ষরাজি। এরই মাঝে সবুজ পাতার ফাঁকে উঁকি দিয়েছে আমের মুকুল। মুকুলের গন্ধে মুগ্ধ হয়ে উঠেছে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার মানুষ।

ভূরুঙ্গামারী উপজেলার বাসা-বাড়িতে রোপণ করা আম গাছগুলোতে ফুটতে শুরু করেছে আমের মুকুল। শুধু বাসা-বাড়িতেই নয়, অনেকে বাণিজ্যিকভাবে চাষ করেছেন আম বাগান। এ ছাড়া অফিস কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে থাকা আম গাছেও দোলা দিচ্ছে মুকুল। প্রকৃতির খেয়ালে স্বর্ণালিরূপ ধারণ করেছে আবহমান গ্রামবাংলা। প্রায় আমগাছে আশানুরূপ মুকুল আসতে শুরু করেছে। এবারে এসব মুকুল থেকে বেশি পরিমাণ পরিপক্ক আম পাওয়ার আশায় ইতিমধ্যে অনেকেই গাছগুলোতে ওষুধ প্রয়োগসহ নানামুখী পরিচর্যা গ্রহণ করছে।

Open photo

আনোয়ার হোসেন নামে একজন কৃষক জানান, বাগানে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আমের মুকুল। এসব মুকুলে সুবাস যেন মুগ্ধ করে তুলেছে মানুষকে।

আজিজার রহমান নামে একজন কৃষক জানান, উপজেলার এমন কোনো বাড়ি নেই যে, যাদের বাড়িতে আমগাছ নেই। তাই প্রতিটি বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আমের মুকুল। ফুলের গন্ধে চারিদিকে সুবাতাস বইছে। এসব মুকুলে সুবাস যেন মুগ্ধ করে তুলেছে মানুষকে।

ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বলেন, এ উপজেলার মাটি আম গাছের জন্য বিশেষ উপযোগী। এ উপজেলায় কয়েকজন কৃষক বাণিজ্যিক ভিত্তিতে আম চাষ করছেন। তাদের বাগানে বেশ মুকুল দেখা দিয়েছে। তাদের লাভবান করতে সহযোগিতা করা হচ্ছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights