1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ব-দ্বীপ বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা, মতবিনিময় ও বৃক্ষ রোপন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ব-দ্বীপ বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা, মতবিনিময় ও বৃক্ষ রোপন

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৫ বার

অনলাইন নিউজপোর্টাল ব-দ্বীপ বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশের নির্বাচিত প্রতিনিধিগণ অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক একেএম ফজলুল হক মনোয়ার। সহ সম্পাদক জুলফিকার আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক আবদুল জলিল। অন্যদের মধ্যে সম্পাদক মণ্ডলীর সদস্য শরীফুল ইসলাম রাজু, বার্তা সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক নাবিউর রহমান চয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কাজিপুরের মুনলাইট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোখলেছুর রহমান ও শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ এবং সাংবাদিকতায় মহিউদ্দিন রনি, মুফতি শামীম আহমেদ, হৃদয় রায়হান, মামুনুর রশিদ, আবু বক্কার ও আজিজুর রহমান মুন্না, কামরুজ্জামান লিটন, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

এছাড়া সাহিত্যে বিশেষ অবদান রাখায় ইলোরা সোমা ও রিয়াজুল হক সাগর এবং পরিবেশ রক্ষায় রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম নাবিলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।পরে অনুভূতি ব্যক্ত করেন পাবনা প্রতিনিধি ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি শামীম আহমেদ, সহ সম্পাদক এম এ রশিদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, আব্দুর রহিম, ইফতেখার আলম ফরহাদ, দৈনিক আশার দিগন্তর’র সম্পাদক আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, পত্রিকাটির সহ সম্পাদক শাহজাহান আলী, সাংবাদিক আব্দুর রহিম, গোলাম মোস্তফা, টিএম কামাল, আবু তৈয়ব সুজয়, কেএম আনোয়ার হোসেন, আশরাফুল আলম, প্রমুখ।

আলোচনা শেষে সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ঔষধি গাছ রোপন করা হয়। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com