1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিনাইদহের ট্রিপল মার্ডার মামলার সন্দেহভাজন আসামি গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৩৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিনাইদহের ট্রিপল মার্ডার মামলার সন্দেহভাজন আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৫৫ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : ঝিনাইদহের ট্রিপল মার্ডার মামলার সন্দেহভাজন আসামি গ্রেফতার করে র্যাব -৬ ঝিনাইদহ ক্যাম্প। থানা পুলিশ সুত্রে জানা যায়,গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা অনুমানিক ৬ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকার মধ্যে যে কোনো সময়ে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ২নং মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শ্মশান ঘাট এলাকার ক্যানেলের পাশে গোলাগুলির ঘটনা ঘটে। 

পরবর্তীতে পুলিশ এবং স্থানীয় জনগণ গিয়ে মৃত রায়হান মন্ডল এর পুত্র হানিফ (৫৬) সাং- আহাদনগর, থানা- হরিনাকুন্ডু, ঝিনাইদহ, ২। মোঃ লিটন হোসেন (৩৮), খাইরুল ইসলাম ওরফে উম্বাদ শাহ, এর পুত্র লিটন হোসেন (৩৮) সাং- শ্রীরামপুর থানা, হরিনাকুন্ডু, ঝিনাইদহ এবং মৃত আরজেদ আলীর পুত্র মোঃ রাইসুল ইসলাম (৩০), সাং- পিয়ারপুর, থানা- ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়া’দের মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ০২ টি পালসার মোটরসাইকেল, ০২ টি হেলমেট এবং গুলির কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিম ১। মোঃ হানিফ@ হানেফ (৫৬), পিতা- মৃত রায়হান মন্ডল, গ্রাম- আহাদনগর, থানা- হরিনাকুন্ডু, জেলা-ঝিনাইদহ এর ভাই মোঃ সাজেদুল ইসলাম@ ইশা বাদী হয়ে ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত মামলায় গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১০৩০ ঘটিকায় র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এর একটি আভিযানিক দল ঝিনাইদহ জেলার সদর থানাধীন সার্কিট হাউজ নিকটবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডে জড়িত সন্দেহে আসামি ১। মোঃ আবু সাঈদ (৩৯), পিতা-মোঃ ছানোয়ার হোসেন ছনু, সাং- দৌলতপুর, থানা-হরিনাকুন্ডু, জেলা- ঝিনাইদহ এবং একই তারিখ আনুমানিক ২ টা ১০ মিনিটের সময় র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর যৌথ আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সোনাতলা এলাকা হতে আসামি-২। আনারুল ইসলাম রাজ (৩৬), পিতা- মৃত আনজের, সাং-জোড়াপুকুরিয়া, থানা- হরিনাকুন্ডু, জেলা- ঝিনাইদহ’দ্বয়কে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন।

পরবর্তীতে র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প উক্ত মামলায় সংশ্লিষ্ট সন্ধিগ্ধ অন্যান্য আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে এবং ০৪ মার্চ ২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ০২১৫ ঘটিকায় একটি আভিযানিক দল ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন শিংনগর গ্রাম হতে অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডে জড়িত সন্দেহে আসামি ১। তোফাজ্জল হোসেন (৫৩), পিতা: জনাব আলী মন্ডল, সাং- পিয়ারপুর, থানা-কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়াকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, ভিকটিম ১। মোঃ হানিফ ৥ হানেফ (৫৬) এবং তার ভাই মামলার বাদী মোঃ সাজেদুল ইসলাম ইশা (৩৯), হরিণাকুন্ডু উপজেলা মৎস্যজীবীদের পক্ষে নারায়নকান্দী বাওড় গত ৫/৬ বছর যাবৎ সরকার এর নিকট থেকে ইজারা গ্রহণ পূর্বক মাছ চাষ করে আসছিল।

উক্ত বাওড় নিয়ে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। বিষয়টি সম্পর্কে তদন্ত এবং অন্যান্য জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com