1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারী সরকারি শিশু পরিবার (বালক) পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারী সরকারি শিশু পরিবার (বালক) পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২০৯ বার

মোঃ খলিলুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী সরকারি শিশু পরিবার (বালক) পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

১৬ই জানুয়ারী ২০২৪ মঙ্গলবার দুপুর ৩ টা হতে ৪ টা পর্যন্ত নীলফামারী শিশু পরিবারের আয়োজনে ৫৬জন নিবাসীদের নিয়ে পিঠা উৎসব হয়। এই অনুষ্ঠানে আনন্দ-উৎসবে মেতে ওঠে শিশুরা।

এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশিদা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার

মোঃ মেহেদী হাসান, নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আবু বক্কর সিদ্দীক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, জেলা প্রবেশন অফিসার মো: ফরহাদ হোসেন,

শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো ফিরোজ সরকার, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন প্রমুখসহ সমাজসেবার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ হওয়ার কোন বিকল্প নেই। ভালো ভাবে লেখাপড়া করতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights